Top Entertainment News Today: বিনোদনের সেরা খবরগুলি এক ঝলকে

কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন (Top Entertainment News Today)।

এবার নয়া অবতারে অপারশক্তি খুরানা-

এতদিন পর্যন্ত যে ধরনের চরিত্রে অপারশক্তিকে দেখা গিয়েছে তার থেকে একেবারে আলাদা রকমের চরিত্রে এবার দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেতা। এতদিন পর্যন্ত মূলত কৌতুক চরিত্রেই দেখা গেছে অপারশক্তিকে। এবার নিজের অভিনয়ের মাধ্যমে এক অন্ধকার জগতের সঙ্গে পরিচয় করাবেন তিনি। এই ছবিতে মানুষের সম্পর্কের একাধিক দফার সঙ্গে দর্শক পরিচিত হবেন তবে ছবির মূল থিম ভীষণই গাঢ়। ছবির ব্যাপারে অভিনেতা বলেন, ''ধোকা' ছবির হাত ধরে আমি প্রথম একটি ভিন্ন ঘরানার চেষ্টা করছি। বেশ কিছুদিন ধরেই কমেডি ছাড়া অন্য ধরনের কিছু করতে চাইছিলাম কিন্তু শুধুমাত্র কুকি গুলাটি ও ভূষণ কুমার আমার ওপর ভরসা করলেন। ছবিটি ব্যক্তিত্বের জটিলতার কারণে জড়িত মানব সম্পর্কের উপর একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি অন্বেষণ করে। ছবির সামগ্রিক থিম কিছুটা ধূসর।'

প্রপিতামহের সঙ্গে অদেখা ছবি পোস্ট ফারহানের-

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিশেষ ছবি পোস্ট করেন 'তুফান' অভিনেতা। নিজের প্রপিতামহ, প্রয়াত মুজতার খৈরাবাদির (Muztar Khairabadi) সঙ্গে একটি ছবি পোস্ট করলেন তিনি। ফারহানের প্রপিতামহ একজন বিখ্যাত উর্দু কবি (Urdu Poet) ছিলেন। ছবি শেয়ার করে অভিনেতা, লেখেন, 'আমার পরিবারের মতে আমাকে আমার প্রপিতামহ মুজতার খৈরাবাদির মতো দেখতে... তোমাদের কী মনে হয়?'

অমিতাভ বচ্চন-অনুপম খেরের 'উঁচাই' ছবির মুক্তির দিন ঘোষণা-

ইনস্টাগ্রামে এদিন রাজশ্রী প্রোডাকশনের তরফে একটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'আমাদের হীরক জয়ন্তী বর্ষের সবচেয়ে বড় ঘোষণা। আপনাদের কাছের প্রেক্ষাগৃহে 'উঁচাই' আসবে ১১.১১.২২-এ। সূরজ বরজাতিয়া পরিচালিত এই ছবি অদেখা এক তারকার সম্মেলন ঘটাবে পর্দায়। এতে ভারতীয় ছবির নক্ষত্র অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকা অভিনয় করেছেন সঙ্গে পরিণীতি চোপড়া, নাফিসা আলি সোধি এবং ড্যানি ডেনজোংপা রয়েছেন। ছবির প্রযোজনায় রাজশ্রী প্রোডাকশন সহ প্রযোজনায় মহাবীর জৈন ফিল্মসের মহাবীর জৈন এবং বাউন্ডলেস মিডিয়ার নাতাশা মালপানি ওসওয়াল।'

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে নস্ট্যালজিয়ায় ভাসলেন শিবপ্রসাদ-

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানে 'উইন্ডোজ'-এর অফিসে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় ও তাঁদের মধ্যমণি সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি পোস্ট করে নস্ট্যালজিক শিবপ্রসাদ ক্যাপশনে লেখেন, 'স্মৃতি এবং সেই মানুষটা'। হ্যাশট্যাগে লেখেন, 'মিসিং ইউ'।

আরও পড়ুন - Mugdha Godse Birthday: প্রথম ছবিতেই মুগ্ধ বি টাউন, কে এই মুগ্ধা?

চতুর্থ দিনে 'শামশেরা'র আয় পার করল না ৩ কোটির গণ্ডি-

গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর কপূর, সঞ্জয় দত্ত ও বাণী কপূর অভিনীত 'শামশেরা'। তবে প্রথম সপ্তাহান্ত তো বটেই, এমনকী চতুর্থ দিনেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল এই ছবি। সূত্রের খবর, চতুর্থ দিনে ছবির আয় কমল প্রায় ৭০ শতাংশ। প্রথম দিনে বক্স অফিসে 'শামশেরা' ১০.২৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে সামান্য বেড়ে আয় হয় ১০.৫০ কোটি টাকা। তৃতীয় দিনে সেই পরিমাণ বেড়ে দাঁড়া ১১ কোটি। প্রথম তিন দিন ধুঁকতে ধুকতে ব্যবসা করার পর চতুর্থ দিনে, অর্থাৎ প্রথম সোমবারে এই ছবির ব্যবসা মাত্র ৩ কোটি টাকারও গণ্ডিও পার করতে পারল না। চতুর্থ দিনের শেষে এই ছবির মোট ব্যবসা দাঁড়িয়েছে মাত্র ৩৪ কোটিতে। অনেকের মতে সর্বসাকুল্যে এই ছবি ৪৫ কোটি টাকা মতো আয় করতে পারবে।

রণবীরের 'চন্না মেরেয়া' কায়দায় 'রকি অউর রানি কি প্রেম কাহানি' টিমকে বিদায় আলিয়ার-

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করলেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। ভিডিও ক্লিপে ছবির গোটা টিমের সঙ্গে দেখা গেল আলিয়া ভট্ট ও রণবীর সিংহকে (Ranveer Singh)। শ্যুটিংয়ের শেষ দিন সেটেই আনন্দ করে সকলের সঙ্গে কাটালেন অভিনেত্রী। তবে ভিডিওর শ্রেষ্ঠ অংশ নিঃসন্দেহে, গোটা টিমকে আলিয়ার বিশেষ ঢঙে বিদায় জানানো। স্বামী রণবীর কপূরের (Ranbir Kapoor) কায়দায় 'গুড বাই' জানালেন হবু মা আলিয়া ভট্ট। ভিডিওয় দেখা যাচ্ছে, আলিয়া যেই সেট ছাড়তে যাবেন, তখনই রণবীর কপূরের বিখ্যাত বিরহের গান 'চন্না মেরেয়া' (Channa Mereya) বাজান পরিচালক কর্ণ। আর সক্কলকে চমকে দিয়ে রণবীরের হুক স্টেপে গোটা টিমকে বিদায় জানালেন অভিনেত্রী।

রণবীর সিংহের সাম্প্রতিক ফটোশ্যুট নিয়ে এবার মুখ খুললেন রাম গোপাল ভার্মা-

সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সমালোচনার মুখে রণবীর সিংহ। সহ অভিনেতা-অভিনেত্রীরা তাঁর পাশে দাঁড়ালেও নেটিজেনরা তাঁর সাম্প্রতিক ফটোশ্যুট খুব ভালভাবে গ্রহণ করেননি।  আর এই বিতর্কের আবহে অর্জুন কপূর (Arjun Kapoor), আলিয়া ভট্টের (Alia Bhatt) পর এবার রণবীরের পক্ষ নিয়ে কথা বললেন রাম গোপাল ভার্মা। রণবীরের 'বোল্ড' ফটোশ্যুট নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন তিনি। 'মহিলারা করতে পারলে পুরুষেরা কেন পারবেন না?' মন্তব্য বলিউডের তাবড় পরিচালক-প্রযোজকদের অন্যতম রাম গোপাল ভার্মার। তাঁর মতে রণবীরের সাম্প্রতিক ফটোশ্যুট 'লিঙ্গ সমতার চমৎকার উদাহরণ'।

রণবীর সিংহের বিরুদ্ধে এফআইআর দায়ের মুম্বই পুলিশের-

সোশ্য়াল মিডিয়ায় প্রচণ্ডভাবে সমালোচিত হলেন রণবীর সিংহ। গতকালই শোনা যায়, এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে চেম্বুর পুলিশ স্টেশনে রণবীরের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। তাঁদের অভিযোগ, 'মহিলা ভাবাবেগে আঘাত' করেছেন রণবীর। সদ্য পাওয়া খবর অনুযায়ী, মুম্বই পুলিশ অভিনেতা রণবীর সিংহের বিরুদ্ধে করা মামলা গ্রহণ করেছে। ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৯২, ২৯৩, ৫০৯ ও আইটি ৬৭(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ফের বাবা-মা হতে চলেছেন নিক-প্রিয়ঙ্কা?

সূত্রের খবর, প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস দুজনেই নিজেদের নিজেদের জীবনে ভাইবোনের গুরুত্ব দেন। তাই নিজেদের কন্যা মালতী মারির জন্যও তাঁরা এখনই ভাই কিংবা বোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি বেশ কিছু পোর্টালে খবর প্রকাশিত হয়েছে যে, নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া এখনই তাঁদের জীবনে আরও সন্তান চান। আর তাঁদের দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তাঁরা সারোগেসির মাধ্যমকেই বেছে নিতে পারেন। জানা যাচ্ছে এমনটাই। যদিও প্রিয়ঙ্কা কিংবা নিকের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে অফিশিয়ালি কিছু জানান হয়নি।

আসছে 'ডন ৩'? কিং খান কি থাকছেন? বড় চমক অন্য নামে-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ফারহান আখতার বর্তমানে 'ডন থ্রি' ছবির স্ক্রিপ্ট লেখার কাজে ব্যস্ত রয়েছেন। এর পাশাপাশি আরও কিছু সূত্রে খবর, এই ছবিতে থাকতে পারেন অমিতাভ বচ্চনও। এর সম্ভাব্য কারণ হিসেবে জানা যাচ্ছে, গত বেশ কিছুদিন ধরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ডন' ছবিকে স্মৃতিচারণা করছেন বিগ বি। কখনও অগ্রিম বুকিংয়ের লাইনের ছবি দিচ্ছেন। তো কখনও কিং খানের সঙ্গে ছবি দিয়ে প্রাক্তন ও বর্তমান 'ডন'কে দেখাচ্ছেন। স্বাভাবিকভাবেই তাঁর এই সমস্ত পোস্টকে ঘিরে জল্পনা ছড়িয়েছে যে, 'ডন থ্রি'তে থাকতে পারেন কিং খান এবং অমিতাভ বচ্চন দুজনেই। এছাড়াও এক হলিউড তারকার নামও উঠে আসছে। শোনা যাচ্ছে, সিক্যুয়েলে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে এক নামী হলিউড তারকাকেও। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও খবর প্রকাশিত হয়নি।

বর্তমানের ছবিতে প্রাক্তনের ক্যামিও, বেজায় চটলেন ক্যাটরিনা?

ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র এই প্রসঙ্গে জানিয়েছে যে, ভিকি কৌশলের পরবর্তী ছবি 'গোবিন্দা মেরা নাম'-এ রণবীর কপূরের ক্যামিও চরিত্র থাকা নিয়ে একেবারেই খুশি নন ক্যাটরিনা কাইফ। স্ত্রী অখুশি হওয়ায় তাঁকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছেন ভিকি। তারকা দম্পতির বর্তমান ও ভবিষ্যতে এর কোনও প্রভাব পড়বে না বলেই ভিকি নাকি বুঝিয়েছেন ক্যাটকে।

from entertainment https://ift.tt/jQG2Nau
via IFTTT
LihatTutupKomentar