Katrina Kaif: বর্তমানের ছবিতে প্রাক্তনের ক্যামিও, বেজায় চটলেন ক্যাটরিনা?

মুম্বই: সম্পর্ক ভাঙার পর প্রাক্তন প্রেমিকদের সঙ্গে দূরত্বই বজায় রাখেন বলিউডের সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। যদিও এই তালিকায় ব্যতিক্রম সলমন খান। ভাইজানের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেলেও তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেত্রী। এমনকি স্ক্রিন শেয়ারও করেছেন। তাঁদের ছবি 'টাইগার থ্রি' মুক্তি পাবে সামনেই। তবে, এবার বিষয়টা আলাদা। তিনি দূরত্ব বজায় রাখলেও তাঁর অভিনেতা স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) আগামী ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে তাঁর এক প্রেমিককে। আর সেই কারণেই মনে কষ্ট পেয়েছেন ক্যাটরিনা।

ভিকির ছবিতে ক্যাটরিনার প্রাক্তনের ক্যামিও-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ভিকি কৌশলের আগামী ছবি 'গোবিন্দা মেরা নাম'-এ (Govinda Mera Naam) ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে রণবীর কপূরকে (Ranbir Kapoor)। কর্ণ জোহরের প্রোডাকশন হাউজের এই ছবিতে ভিকি ছাড়াও দেখা যাবে ভূমি পেড়নেকর ও কিয়ারা আডবাণীকে। জানা গিয়েছে এমনটাই। কিন্তু ক্যামিও চরিত্রে প্রাক্তন প্রেমিক রণবীর কপূর থাকায় চটেছেন ক্যাটরিনা। তবে, এই প্রথমবার নয় যে, একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রণবীর কপূর ও ভিকি কৌশল। তাঁদের এর আগে একসঙ্গে দেখা গিয়েছিল 'সঞ্জু' ছবিতে।

ক্যাটরিনার এক ঘনিষ্ঠ সূত্র এই প্রসঙ্গে জানিয়েছে যে, ভিকি কৌশলের পরবর্তী ছবি 'গোবিন্দা মেরা নাম'-এ রণবীর কপূরের ক্যামিও চরিত্র থাকা নিয়ে একেবারেই খুশি নন ক্যাটরিনা কাইফ। স্ত্রী অখুশি হওয়ায় তাঁকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছেন ভিকি। তারকা দম্পতির বর্তমান ও ভবিষ্যতে এর কোনও প্রভাব পড়বে না বলেই ভিকি নাকি বুঝিয়েছেন ক্যাটকে।

আরও পড়ুন - Don 3: আসছে 'ডন ৩'? কিং খান কি থাকছেন? বড় চমক অন্য নামে

অনুরাগীদের অজানা নয় যে, রণবীর কপূরের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্কে শেষ পর্যায়টা কতটা তিক্ততায় ভরা ছিল। পরিচালক অনুরাগ বসু পর্যন্ত জানিয়েছিলেন যে, রণবীর-ক্যাটরিনার সম্পর্কের অবনতির কারণে 'জগ্গা জাসুস' ছবির শ্যুটিং করতে তাঁর কত সমস্যা হয়েছিল।

অন্যদিকে, সদ্যই রণবীর কপূরের ছবি 'শামশেরা' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটি বক্স অফিস কালেকশনে বিশেষ ভালো জায়গায় নেই বলেই জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। চার বছর পর পর্দায় ফিরেছেন তিনি। রণবীর কপূরকে ফের দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে আলিয়া ভট্টকে।

from entertainment https://ift.tt/by5tkvI
via IFTTT
LihatTutupKomentar