Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

কলকাতা: সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে ক্যাটরিনা কাইফকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায়। আগামী ছবির বিশেষ স্ক্রিনিং করলেন আমির খান। অন্যদিকে টলিউডে, মুক্তি পাওয়া ছবি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ স্বস্তিকা মুখোপাধ্যায়ের। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

ক্যাটরিনা কাইফের জন্মদিন-

৩৯ বছরে পা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ব্রিটিশ (British) নাগরিক ক্যাটরিনা মূলত কাজ করেন হিন্দি ছবিতে। ১৯৮৩ সালের ১৬ জুলাই হংকং-এ জন্ম নেন ক্যাটরিনা। এরপর একাধিক দেশে থেকেছেন তিনি এবং অবশেষে লন্ডনে এসে পৌঁছন তিন বছরের জন্য। টিনএজার থাকাকালীন প্রথম মডেলিংয়ে সুযোগ পান বলি সুন্দরী। এরপর মডেলিংকেই নিজের পেশা হিসেবে বেছে নেন।

দ্বিতীয় সপ্তাহে মাত্র ৪টি প্রেক্ষাগৃহে 'শ্রীমতী', সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ স্বস্তিকার-

শুক্রবার দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে 'শ্রীমতী'। আর সেইদিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লেখেন, 'বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়। ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি ? হল দেওয়া হবেনা আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানি তে ঠ্যাকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায়। শ্রীমতির কপালেও এটাই হল। 1st week এ ছিল ১৭ টা হল। 2nd week এ দেওয়া হল ৪ টে আর সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে? কাল PVR Diamond Plaza তে বিকেল ৪.২০ শো তে ১০০ জনের ওপরে দশর্ক ছিলেন কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো week সময় দেওয়া হবেনা। আমাদের distributor SVF। তাদের নিজেদের প্রযোজিত ছবি এল আজ, তাই সব ভাল শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। যাক, আপনারা আপিস কামাই করে আর মা-মাসি-দিদা রা সব কাজ ফেলে রেখে দুপুর বেলা শ্রীমতি দেখতে যাবেন না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে ব্যাস বাংলা ছবি কে এইভাবেই বাংলা ছবির ডিসট্রিবিউটার রা সাপোর্ট করবে। শুধু মন দিয়ে অভিনয় করলে হবে ? ছবি চলতে দেবেনা তাই নিয়ে ও যুদ্ধ করতে হবে। করেও কিছু হবেনা। আপনাদের ভালবাসা মনে রাখব, আশীর্বাদ করুন যাতে আরো যুদ্ধ করার জোর পাই।' (অপরিবর্তিত)

'লাল সিং চড্ডা'র বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন আমির খানের-

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে আমির খানকে তাঁর সহ-অভিনেতা নাগা চৈতন্যের (Naga Chaitanya) সঙ্গে বসে থাকতে দেখা গেছে। সেই বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুনও (Nagarjuna)। ছিলেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবি (Chiranjeevi)। এছাড়া 'বাহুবলী' ও 'আর আর আর' পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) এবং 'পুষ্পা' পরিচালক সুকুমারও (Sukumar) এদিনের স্ক্রিনিংয়ে এসেছিলেন। একাধিক ফ্যান পেজে তাঁদের ছবি শেয়ার করা হয়।

আরও পড়ুন - Rashmika Mandanna: বাগদান হওয়ার পর হবু স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় 'পুষ্পা' নায়িকা রশ্মিকা মন্দান্নার!

প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল 'হিট: দ্য ফার্স্ট কেস'-

সৈলেশ কোলানুর (Sailesh Kolanu) লেখা ও পরিচালিত 'হিট: দ্য ফার্স্ট কেস' হিন্দিতে মুক্তি পেয়েছে গতকাল, ১৫ জুলাই। তবে ট্রেড অ্যানালিস্টদের মতে প্রথম দিনেই খুব ভাল ব্যবসা করতে পারেনি এই ছবি। প্রসঙ্গত, তেলুগু ছবিরও পরিচালক তিনিই ছিলেন। প্রথম দিনে রাজকুমার রাও অভিনীত এই ছবি মাত্র ১.৩৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। মূলত মাল্টিপ্লেক্সগুলিই এই ছবির প্রথম দিনের ব্যবসায় অবদান রেখেছে।

ক্যাটের জন্মদিনে মজার পোস্টে শুভেচ্ছা 'ফোন ভূত' নির্মাতাদের-

এদিন প্রযোজনা সংস্থা 'এক্সেল এন্টারটেনমেন্ট'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেটি কে'-কে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে। মজার সেই ভিডিওয়ে ধরা পড়েছে 'ফোন ভূত' ছবির শ্যুটিংয়ের কিছু মুহূর্ত ও 'বিহাইন্ড দ্য সিনস'। সেখানে  দুই সহ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টরের সঙ্গে ব়্যাপ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ব়্যাপার ডিভাইনের 'ভাইব হ্যায়' গানে মাতেন তাঁরা।

থ্রিলার ছবি 'গুমরাহ্'-র শ্যুটিং শেষ করলেন আদিত্য-ম্রুণাল-

এদিন সোশ্যাল মিডিয়ায় প্রযোজনা সংস্থা 'টি-সিরিজ'-এর পক্ষ থেকে পোস্ট করে ছবির শ্যুটিং শেষের কথা ঘোষণা করা হয়। শেয়ার করা হয় শ্যুটিং সেট থেকে একটি ছবি। ক্যাপশনে লেখা হয়, 'একটি দুর্দান্ত সফর অবশেষে ফিনিশিং লাইনে এসে পৌঁছল। গুমরাহ্-র শ্যুট ব়্যাপ।' পোস্ট করা ছবিতে আদিত্য ও ম্রুণালকে বাকি টিম মেম্বারদের সঙ্গে পোজ দিতে দেখা যায়। 'গুমরাহ্ ফিল্ম ব়্যাপ' লেখা একটি কেকও কাটেন তাঁরা।

শাহরুখ খানের কাছ থেকে বড় 'উপহার' পেলেন কার্তিক আরিয়ান-

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাহরুখ খান এবং কার্তিক আরিয়ান দুজনেই কোনও একটি অনুষ্ঠানে গিয়েছেন। দুই তারকাকে বাইকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। শাহরুখ, কার্তিক দুজনেই পরে রয়েছেন সাদা রঙের পোশাক। ভিডিওতে পরের দিকে দেখা যায়, 'ভুলভুলাইয়া টু' অভিনেতাকে কিং খান জড়িয়ে ধরছেন এবং স্নেহের পরশে হাত বুলিয়ে দিচ্ছেন গালে। দুই তারকার এই মধুর সম্পর্ক দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা। ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের তারকাকে কিং খান যেভাবে ভালোবাসার স্নেহ করছেন, তা দেখে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাঁরা কমেন্টে এটাও উল্লেখ করেছেন যে, কার্তিকও যেহেতু বলিউডের বাইরে থেকে এসেছেন, তাই তাঁকে স্নেহ করছেন কিং খান। নেটিজেনরা এটাও বলছেন যে, শাহরুখের কাছ থেকে পাওয়া এটা বড় উপহার কার্তিকের।

'শামশেরা' মুক্তির আগে বিস্ফোরক রণবীর-

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেরিয়ারের শুরুর দিকের দিনগুলোর স্মৃতিচারণা করছিলেন রণবীর কপূর। যখন তিনি 'বরফি', 'রকস্টার'-এর মতো ছবিতে অভিনয় করছেন, তখন তাঁর সঙ্গে সঞ্জয় দত্তর সম্পর্কে কেমন ছিল, তা জানান। অভিনেতা জানাচ্ছেন যে, 'খারাপ ছবি'তে অভিনয়ের জন্য তাঁকে বকাবকি করেন সঞ্জয় দত্ত। এমনকি 'মুন্নাভাই'কে নিয়ে ফাদার ফিগার হিসেবেও উল্লেখ করেন। রণবীর কপূর বলছেন, 'আমি যখন 'বরফি', 'রকস্টার'-এর মতো ছবিতে অভিনয় করছি, তখন ওঁর (সঞ্জয় দত্ত) জিমে শরীরচর্চা করতে যেতাম। তিনি আমার বলতেন, 'তুই তো বছরভর জিম করছিস, তাহলে তোর চেহারা হচ্ছে না কেন!' আমায় আরও বলতেন, 'তুই এখন 'বরফি' করছিস। তোর পরের ছবির নাম কি হবে? পেঁড়া? লাড্ডু?'

from entertainment https://ift.tt/zqdT7On
via IFTTT
LihatTutupKomentar