মুম্বই: বলিউড অভিনেতা আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা'কে (Laal Singh Chaddha) কেন্দ্র করে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই আরও বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন অনুরাগীরা। নেট দুনিয়ায় তার প্রভাব চোখে পড়ছে। নেটিজেনরা নানা সময়ে 'লাল সিং চাড্ডা'কে কেন্দ্র করে নানা পোস্ট করছেন। চলতি বছর আইপিএলের ফাইনালের দিন প্রকাশ্যে আসে এই ছবির ট্রেলার। তারপর মুক্তি পেয়েছে ছবির একটি গানও। যা মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। আসতে চলেছে 'লাল সিং চাড্ডা'র নতুন গান (Laal Singh Chaddha New Song)। কবে মুক্তি পাবে সেই গান? জানিয়ে দিলেন স্বয়ং আমির খান।

'লাল সিং চাড্ডা'র নতুন গান-

আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে 'লাল সিং চাড্ডা'। আমির খানের এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যকেও দেখা যাবে এই ছবিতে। আমির খানের ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে তাঁর। এদিন আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে নতুন গান প্রসঙ্গে ঘোষণা করা হয়েছে। নতুন গানের নাম 'তুর কলেয়াঁ'। জানা গিয়েছে, এই গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ। আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে জানান হয়েছে যে, ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে 'লাল সিং চাড্ডা' ছবির নতুন গান 'তুর কলেয়াঁ'। স্বাভাবিকভাবেই বহু প্রতীক্ষিত ছবির এই গানের অপেক্ষায় নেটিজেনরা। এর আগে মুক্তি পায় 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'। নেট দুনিয়ায় সেই গান ব্যাপক হিট হয়। রেডিও শো থেকে একাধিক গানের চ্যানেলের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নেয় সেই গান।

আরও পড়ুন - Sara Khan: আলি মার্চেন্টের সঙ্গে বিচ্ছেদের পর সারার জীবনে নতুন প্রেম, কে সে?

[insta]https://ift.tt/hXla4qP>
প্রসঙ্গত, আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবির মুক্তি একাধিক সময়ে পিছিয়ে গিয়েছে। চলতি বছরের একেবারে শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা থাকলেও বেশ কয়েকবার পিছিয়ে যায়। করোনা পরিস্থিতি ছাড়াও কারণ হিসেবে জানা যায়, ছবির কাজ সঠিক সময়ে শেষ করতে না পারার কারণেই এই ছবির মুক্তি পিছিয়েছে। অস্কারজয়ী 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক হতে চলেছে 'লাল সিং চাড্ডা'। প্রায় ৫ বছর পর পর্দায় ফিরতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

from entertainment https://ift.tt/1J4bhHY
via IFTTT
from entertainment https://ift.tt/1J4bhHY
via IFTTT