চেন্নাই: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন (Allu Arjun) সদ্যই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে ভিন্ন একটি লুকে দেখা যাচ্ছে। অভিনেতার ছবি দেখে নেটিজেনরা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন যে, তাহলে কি 'পুষ্পা- দ্য রুল' (Pushpa The Rule) ছবিতে এই লুকেই দেখা যাবে তাঁকে?

আল্লু অর্জুনের নতুন ছবি ঘিরে জল্পনা-

গত বছরের শেষের দিকে মুক্তি পায় 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise)। দক্ষিণের এই ছবিকে ঘিরে মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায়। ছবিটি একাধিক ভাষায় মুক্তি পায় সারাদেশ জুড়ে। তাই এই ছবির হিন্দি ভার্সনও উল্লেখযোগ্য ব্যবসা করে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, 'পুষ্পা দ্য রাইজ' ছবির হিন্দি ভার্সন ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। আর সারা দেশজুড়ে এই ছবি ব্যবসা করেছে ৩০০ কোটিরও বেশি। তবে, শুধু বক্স অফিস কালেকশনেই চোখ আটকে গেলে তলবে না, 'পুষ্পা দ্য রাইজ' মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল ছবির গান থেকে ডায়লগের রিলসে। তাই এই ছবির পরবর্তী ভাগ কবে আসবে তা নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে।

আরও পড়ুন - Uorfi Javed: গোলাপের পাপড়িকেই পোশাক বানালেন উরফি, মুহূর্তে ভাইরাল ছবি

এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে কিছুটা অন্য লুকে দেখা যাচ্ছে। আর অভিনেতার পোস্ট করা ছবি ঘিরেই বেড়েছে জল্পনা। নেটিজেনরা ইতিমধ্যেই কমেন্ট বক্স ভরিয়েছেন এটা জানতে চেয়ে যে এই লুক কি তাঁর 'পুষ্পা' ছবির সিক্যুয়েলের? যদিও সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

[insta]https://ift.tt/0AIEh2v>
প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রুল' কবে আসবে সে সম্পর্কে কিছুদিন আগেই মুখ খোলেন ছবির পরিচালক। সরাসরি জানিয়ে দেন যে, এখনও পর্যন্ত ভাবনা চিন্তার স্তরেই রয়েছে ছবিটি। ঠিক কবে, মুক্তি পাবে সে সম্পর্কে তিনিও কিছু স্পষ্ট করেননি। বরং জানিয়েছেন যে, ছবিটি কীভাবে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়, তারই পরিকল্পনা করছেন তাঁরা। স্ক্রিপ্ট নিয়েও ভাবনা চিন্তা করছেন তাঁরা।

কয়েকদিন আগেই গুঞ্জন শোনা যায় যে, 'পুষ্পা টু'তে মারা যেতে পারেন রশ্মিকা মন্দান্নার 'শ্রীভল্লি' চরিত্রটি। সেটিরও গুঞ্জন উড়িয়ে দেওয়া হয় নির্মাতাদের পক্ষ থেকে। এখন দেখা যাক সিক্যুয়েলে আল্লু অর্জুনকে এই লুকেই দেখা যায় কিনা।

from entertainment https://ift.tt/1PqiCy2
via IFTTT
from entertainment https://ift.tt/1PqiCy2
via IFTTT