Alia Bhatt: নেট দুনিয়া মাতাচ্ছেন আলিয়া ভট্টের হামশকল, দেখেছেন তাঁকে?

মুম্বই: বলিউডে বর্তমানে প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় বেশ উপরের দিকেই থাকেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত মধ্যগগনে রয়েছেন তিনি। একের পর এক হিট ছবি উপহার দিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' হোক কিংবা 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', আলিয়া ভট্ট প্রশংসিত তাঁর অভিনয় থেকে সৌন্দর্যে। সেই আলিয়া ভট্টেরই হামশকল মাতাচ্ছেন নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি এতটাই জনপ্রিয় যে, ইতিমধ্যেই ছোট পর্দায় অভিনয় সুযোগও পেয়েছেন। দেখেছেন তাঁকে?

আলিয়া ভট্টের হামশকল-

নেট দুনিয়ায় চোখ রাখলে নজর এড়াবে না অসমের সেলেস্টি বৈরাগীকে (Celesti Bairagey)। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তাঁর ছবি। জানা যায়, অসমের এই কন্যা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন। তিনি নিজেও আলিয়া ভট্টের বড় অনুরাগী। আর তাঁকে দেখতেও হুবহু 'রাজি' অভিনেত্রীর মতো। পেশায় মডেল সেলেস্টি ইতিমধ্যেই ছোট পর্দায় ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছে। 'উড়তি কা নাম রাজ্জো' ধারাবাহিকে তাঁকে শীঘ্রই দেখা যেতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হওয়া মাত্রই চোখ কপালে উঠেছে আলিয়া ভট্টের অনুরাগীদের। এ যেন অভিনেত্রীর কপি পেস্ট।

আরও পড়ুন - Phone Bhoot: 'ফোন ভূত' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা

সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠতি মডেল - অভিনেত্রী সেলেস্টি বৈরাগী জানাচ্ছেন যে, তিনি আলিয়া ভট্টের একজন বড় অনুরাগীও বটে। সোশ্যাল মি়ডিয়ায় তিনি খুবই সক্রিয় থাকেন। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দেখার পর থেকে আলিয়ার মতো করে মেকআপ করতে থাকেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই জনপ্রিয়তা বেড়ে যায় তাঁর। সেলেস্টির সেই ছবি দেখেই তাঁকে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অডিশনে ডাক পান। আর আলিয়ার লুকেই তাঁর ভাগ্য খুলে যায়। আলিয়া তিনি কি নিজের হামশকলকে দেখেছেন?

from entertainment https://ift.tt/Mq7YFIe
via IFTTT
LihatTutupKomentar