Jugjugg Jeeyo song Duppata: গোটা 'দুপাট্টা' গানে চিহ্নই নেই কিয়ারার 'দুপাট্টা'-র! ট্রোলড 'যুগ যুগ জিও'-র ঝলক

মুম্বই: গোলাপি পোশাকে ডান্স ফ্লোর মাতাচ্ছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। সেইসঙ্গে পাল্লা দিচ্ছেন বরুণ ধবনও (Varun Dhawan)। কিন্তু 'যুগ যুগ জিও' (Jug Jug Jio) ছবি নতুন গান ঘিরে হাসির ফোয়ারা নেটদুনিয়ায়। কেন? কারণ গানের নাম 'দুপাট্টা'। কিন্তু গোটা গানে চিহ্ন নেই 'দুপাট্টা'-র! দিব্যি পাশ্চাত্য আবেদনময়ী পোশাকে গানের তালে পা মেলালেন কিয়ারা-বরুণ। পরিচালক রাজ মেহতার এই ছবি মুক্তি পাবে আগামী ২৪ জুন।

সদ্য মুক্তি পাওয়া ‘যুগ যুগ জিয়ো’ ছবির দোপাট্টা গানটিতে দেখা যাচ্ছে বরুণ ধবন ও কিয়ারা আডবাণীকে। রয়েছেন অনিল কপূর, মণীশ পালও। ঝলমলে গোলাপি ল্যাটেক্স ড্রেসে মোহময়ী কিয়ারা। সঙ্গে রয়েছেন এক ঝাঁক তরুণী। গানের লাইন বলছে, ‘দোপাট্টা তেরা সাতরং দা’। নেই শুধু সেই দোপাট্টাই। আর তাতেই হেসে কুটিপাটি দর্শক কুল।

সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। সম্পর্ক। প্রেম। ভালোবাসা। বিয়ে। বিবাহবিচ্ছেদ। 'যুগ যুগ জিও' ছবির যে ট্রেলার মুক্তি পেয়েছে তাতে সম্পর্কের নানা দিক দেখা যাচ্ছে। তবে, এই ছবিতে বিয়ের পরিবর্তে বিবাহবিচ্ছেদে জোর দেওয়া হয়েছে বেশি। গত বেশ কিছুদিন ধরেই এই ছবির কলাকুশলীরা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের নানা ছবি পোস্ট করছিলেন। আর তার সঙ্গে একটি লাইনই লিখতে দেখা যাচ্ছিল তাঁদের। 'বিয়ের পর সব বদলে যায়'। এই লাইনের উপর নির্ভর করেই এগিয়েছে 'যুগ যুগ জিও' ছবির গল্প।

আরও পড়ুন: Swastika Mukherjee Exclusive: 'পাতাললোক', 'দিল বেচারা'-র পরেও মুম্বইতে ১১টা অডিশন দিয়ে প্রত্যেকটায় বাতিল হয়েছি: স্বস্তিকা

ট্রেলারে দেখা যাচ্ছে, বরুণ ধবন এবং কিয়ারা আডবাণী স্বামী-স্ত্রী। তাঁরা বিবাহবিচ্ছেদ চান। কিন্তু বাবা-মাকে জানাতে পারেননি। অন্যদিকে দেখা যায়, অনিল কপূর এবং নীতু কপূর স্বামী-স্ত্রী। আর স্ত্রীর কাছ থেকে বিবাহিত জীবনে মুক্তি চান তিনি। প্রেমিকার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাওয়া অনিল কপূর ছেলের কাছে সবটা জানান। কিন্তু জানেন না নীতু কপূর। এরপর কী হয়, তা জানার জন্য ছবি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

'গুড নিউজ' ছবির সাফল্যের পর প্রযোজক হিরু জোহর, কর্ণ জোহর, অপূর্ব মেহতা এবং পরিচালক রাজ মেহতা ফের একসঙ্গে হয়েছেন 'যুগ যুগ জিও' ছবির জন্য। গত বছর ডিসেম্বরে চণ্ডীগড়ে এই ছবির শ্যুটিং হয়। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ঋষি কপূরের স্ত্রী নীতু কপূর। আগামী ২৪ জুন মুক্তি পাবে এই ছবি।

[insta]https://www.instagram.com/p/CesisoaA-VC/[/insta]

from entertainment https://ift.tt/KbOH5ax
via IFTTT
LihatTutupKomentar