Nusrat Jahan Marriage: বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরত জাহান

কলকাতা: টলিউড অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) বিয়ে এবং যশ দাশগুপ্তের (Yash Dashgupta) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। একদিকে যখন যশ দাশগুপ্তের সঙ্গে এককথায় আকারে ইঙ্গিতে বিয়ে হয়ে যাওয়ার কথা বুঝিয়ে দিচ্ছেন, তখন অন্যদিকে আগের সম্পর্ক নিয়েও নাম না করে বিঁধলেন নিখিল জৈন এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের। নানা বিতর্কের পর চলতি বছর আগাস্ট মাসে জন্ম নিয়েছে নুসরত জাহানের সন্তান ইশান। সন্তানের পিতৃ পরিচয় নিয়ে নুসরত কিংবা যশ দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। যদিও পরবর্তীকালে অভিনেতা যশ দাশগুপ্তকেই সন্তানের বাবার পরিচয় দেন অভিনেত্রী।

অন্তঃসত্বা থাকাকালীন বহুবার অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। কিন্তু তাঁরা কখনও নিজেদের বিয়ের প্রসঙ্গে খোলাখুলি কিছু বলেননি। 'গ্যাংস্টার' অভিনেতার সঙ্গে তাঁর কোথায় কিংবা কবে বিয়ে হয়েছে, কিংবা আদৌ তাঁরা বিয়ে করেছেন কিনা, সে সম্পর্কে আকারে ইঙ্গিতে বোঝালেও অফিশিয়ালি কোনও মন্তব্য করেননি নুসরত জাহান। একইরকমভাবে চুপ থাকতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকেও।

আরও পড়ুন - ছবির শ্যুটিং শুরু করার আগে আরিয়ানের জন্য কী করে যেতে চান শাহরুখ খান?

বছরের শুরুর দিক থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে তাঁর বিবাহিত সম্পর্ককে 'অবৈধ' বলে দাবি করেন নুসরত জাহান। ২০১৯-এ তুরস্কে ডেস্টিনেশন ওয়েডিং সারেন তাঁরা। কিন্তু সেই বিয়ের যে ভারতীয় সংবিধানে কোনও বৈধতা নেই, তা স্পষ্ট করে চলতি বছরের শুরুর দিকে জানিয়ে দেন অভিনেত্রী। তার আগে থেকেই স্বামীর সঙ্গে একসঙ্গে থাকছিলেন না অভিনেত্রী। পরবর্তীকালে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সম্প্রতি ফের নিজের বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন নুসরত জাহান।

একটি সাক্ষাৎকারে নুসরত জাহান বলেন, 'ওরা আমার বিয়ের জন্য এক পয়সাও খরচ করেনি। ওরা হোটেলের বিলও মেটায়নি। ওদের প্রতি আমার কিছু বলার নেই। আমি জানি আমি সৎ। আমাকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর এখন আমি সেসব পরিস্কার করে দিয়েছি।' কারও নাম করেই এই কথাগুলো বলেন নুসরত জাহান। পাশাপাশি জানিয়ে দেন যে, কাউকে মিথ্যা বদনাম করা খুব সহজ। কিন্তু তিনি কারও সম্পর্কে মিথ্যে বদনাম দিয়ে নিচে নামাতে চান না।

from entertainment https://ift.tt/31Wj5Nl
via IFTTT
LihatTutupKomentar