Karan Johar Next Movie: ফের জুটি বাঁধছেন রণবীর-আলিয়া, থাকছেন, ধর্মেন্দ্র, জয়া, শাবানাও

মুম্বই: জন্মদিনে নতুন ছবির ঘোষণা রণবীর সিংহের। ৫ বছর পর ফের পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। তাঁর নতুর ছবিতে ফের একবার জুটি বাঁধছেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। 'গালি বয়' ছবিতে ইতিমধ্যেই রুপোলি পর্দায় সাফল্য পেয়েছে এই ছবি। এবার কর্ণের 'রকি অউর রানি' ছবিতে দেখা যাবে রণবীর-আলিয়াকে। আজ এই ছবির পোস্টার প্রকাশ্যে আনেন স্বয়ং পরিচালক।

শুধু রণবীর-আলিয়া জুটি বা কর্ণ জোহরের পরিচালনাই নয়। সিনেপ্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছে 'রকি অউর রানি'। এই ছবিতে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা ও অভিনেত্রীরা। 'রকি অউর রানি' ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। আজকের ছোট্ট ভিডিওতে দেখা গেল এই তিন বলিউড তারকার ছবি। তবে দেখা মিলল না ছবির রকি বা রানি কারোরই। আড়ালে থেকে ছবির ঘোষণা করলেন তারাই। গলা শুনে চেনা গেল অভিনেত্রী অভিনেত্রীকে।

[insta]https://www.instagram.com/p/CQ-pb9RJxyC/[/insta]

সোশ্যাল মিডিয়ায় আজ এই ছবির ঝলক সামনে এনেছেন পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীরা। কর্ণ জোহর লিখেছেন, 'রকি অউর রানি' ছবির বর্ষীয়ান তারকাদের সঙ্গে আলাপ করুন। আমরা সবাই ওনাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। কবে ওঁদের সেটে দেখতে পাব। ধৈর্য্য ধরে রয়েছি।' অন্যদিকে ছবির রকি ওরফে রণবীর লিখেছেন, 'বর্ষীয়ান এই তারকাদের সঙ্গে কাজ করব ভেবে ভীষণ ভালো লাগছে। রানি ওরফে আলিয়া লিখেছেন, 'আমার পরিবারের সঙ্গে আলাপ করুন। ওনারা চিরসবুজ ও আমাদের আদর্শ। 'রকি অউর রানি' ছবির প্রধান স্তম্ভদের সঙ্গে দেখা করুন'

আজ জন্মদিন রণবীর সিংহের। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেন থেকে শুরু করে বহু বলিউড তারকা। অন্যদিকে শ্যুটিং শুরু হয়েছে আলিয়া ভট্ট প্রযোজিত নতুন ছবি 'ডার্লিংস'। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শেয়ার করে আবেগপ্রবণ হয়েছিলেন আলিয়া। সুশান্তকাণ্ডের পর নিজেকে পরিচালনা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন কর্ণ। 'রকি অউর রানি' -র হাত ধরে ফ্লোরে ফিরছেন তিনিও।

from entertainment https://ift.tt/3Aqgfga
via IFTTT
LihatTutupKomentar