Dilip Kumar Death: "ভারতীয় সাংস্কৃতিক জগতের ক্ষতি", দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর । এদিন নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, "সিনেমার কিংবদন্তি হিসেবে দিলীপ কুমারকে সবাই মনে রাখবে। অসাধারণ অভিনয় প্রতিভা। প্রজন্মের পর প্রজন্ম দর্শককে  মোহিত করেছে তাঁর অভিনয়। তাঁর মৃত্যু ভারতীয় সাংস্কৃতিক জগতের ক্ষতি।"

[tw]https://twitter.com/narendramodi/status/1412608634673004546[/tw]

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ট্যুইটারে তিনি লিখেছেন, "দিলীপ কুমার একজন প্রতিভাবান অভিনেতা। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান অনস্বীকার্য। গঙ্গা যমুনার মতো ছবিতে তাঁর অভিনয় লক্ষ লক্ষ সিনেমাপ্রেমীর মন ছুঁয়ে গিয়েছে। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।"

[tw]https://twitter.com/rajnathsingh/status/1412604492449603587[/tw]

ভারতীয় সিনেমায় দিলীপ কুমারের অবিস্মরণীয় অবদান আগামী কয়েক প্রজন্মের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।

[tw]https://twitter.com/RahulGandhi/status/1412600919615852546[/tw]

from entertainment https://ift.tt/36fBKmf
via IFTTT
LihatTutupKomentar