Ananya Panday: এই বলি তারকার সঙ্গে প্রেম করছিলেন অনন্যা? ফাঁস করলেন কর্ণ

মুম্বই: বেশ কিছুদিন ধরে শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'। সঞ্চালনায় বলিউডের নামী পরিচালক - প্রযোজক কর্ণ জোহর। তাঁর এই চ্যাট শো মানেই তারকাদের নানা মন্তব্য ঘিরে বিতর্ক দেখা দেবেই। তাই এই শো-কে দর্শকেরা বিতর্কিত শো নামেও বলে থাকেন। হয় তারকারা কোনও মন্তব্য করে বিতর্কে জড়াবেন। অথবা কর্ণ জোহর নিজেই কোনও না কোনও তারকার গোপন তথ্য ফাঁস করবেন। চলতি সিজনে অন্তত তেমনটাই দেখা যাচ্ছে। চলতি সিজনে এখনও পর্যন্ত কোনও তারকা বিতর্কিত কোনও মন্তব্য করেননি। কিন্তু কর্ণ নিজেই একাধিক তারকার গোপন তথ্য ফাঁস করেছেন। সারা আলি খানের প্রেমজীবন প্রকাশ্যে এনেছেন। যা নিয়ে বেশ বিরক্ত হতেই দেখা গিয়েছে সারাকে। আর এবার বলিউডের অন্য আর এক অভিনেত্রী অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবনের গোপন তথ্য প্রকাশ্যে আনলেন। জানালেন, কোন বলি নায়কের সঙ্গে প্রেম করছিলেন অনন্যা।

কার সঙ্গে প্রেম করছিলেন অনন্যা পাণ্ডে?

সদ্যই 'লাইগার' অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে 'কফি উইথ করণ'-এ আসেন অনন্যা পাণ্ডে। সেখানেই কথায় কথায় প্রসঙ্গে ওঠে অনন্যা পাণ্ডে কার কার সঙ্গে প্রেম করছিলেন, তা নিয়ে। তখনই অনন্যাকে কার্যত চমকে দিয়ে কর্ণ জোহর নিজেই অভিনেত্রী ডেটিং লাইফ নিয়ে রহস্য ফাঁস করেন। হাটে হাঁড়ি ভাঙার মতো করেই জানান যে, শাহিদ কপূরের ভাই ইশান খট্টরের সঙ্গে প্রেম করছিলেন অনন্যা। এছাড়াও নাম ওঠে কার্তিক আরিয়ানেরও। বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা গিয়েছিল যে, অনন্যা এবং কার্তিক একে অপরকে ডেটিং করছেন। যদিও তা নিয়ে কেউই বিশেষ মন্তব্য করেননি। প্রেম জীবন প্রকাশ্যে আসার পরই অনন্যা খোলাখুলি জানিয়ে দেন যে, ইশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। বর্তমানে তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই।

আরও পড়ুন - Ranveer Singh: এবার কি হলিউডে রণবীর সিংহ?

অনন্যা বলেন, 'আমি এখন সিঙ্গল। কেউ জিজ্ঞাসা করছে না। তাও বলছি আমি সিঙ্গল।' সেই সময়ই কর্ণ তাঁকে জিজ্ঞাসা করেন, 'তুমি তো ইশানের সঙ্গে ডেটিং করছিলে। কাম অন। সবাই তোমাদের ডেটিংয়ের কথা জানে।' কর্ণর এমন প্রশ্ন কিছুটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অনন্যা। এরপরই কার্তিক আরিয়ানের সঙ্গে যখন সম্পর্কের কথা ওঠে, তখন অনন্যা সাফ জানিয়ে দেন যে, তাঁর নিতান্তই ভালো বন্ধু, আর কিছু নয়। সে যে যাই বলুক না কেন, যা রটে, তার কিছুটা তো বটে।

from entertainment https://ift.tt/EQ29WV5
via IFTTT
LihatTutupKomentar