X=Prem: 'প্রেম থাকুক'! সৃজিতকে এতদিন পর এমন কেন বললেন স্বস্তিকা?

কলকাতা: টলিউডের দুই জনপ্রিয় তারকা সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) এবং স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নানা সময়ে শোনা গিয়েছিল তাঁরা দুজনে নাকি সম্পর্কে আছেন। যদিও কেউই কখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। আবার বহু জায়গায় দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। কিন্তু তা তাঁদের ব্যক্তিগত জীবন। বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেদের নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। নিজেদের নিজেদের ব্যক্তিগত জীবনে খুশি। কিন্তু আজ হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখলেন সৃজিতকে উদ্দেশ্য করে। লিখলেন 'প্রেম থাকুক। সে এক্স- ওয়াই- জেড হোক না কেন।' অভিনেত্রীর এমন পোস্টেই ফের উস্কে গিয়েছে সম্পর্কের গুঞ্জন।

সৃজিতের উদ্দেশে স্বস্তিকার পোস্ট-

সদ্যই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি 'এক্স = প্রেম' (X = Prem)। দর্শক থেকে অন্যান্য তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে এই ছবি। অন্যান্য তারকাদের মতোই এদিন এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পুরনো একটি ছবি পোস্ট করেছেন। যেখানে এক ফ্রেমে তিন তারকাকে দেখা যাচ্ছে। সৃজিত, স্বস্তিকা এবং সত্রাজিৎকে দেখা যাচ্ছে ক্যামেরায় পোজ দিতে। ছবি পোস্ট করে স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, 'এক্স = প্রেম + বন্ধুত্ব + ইত্যাদি। এক লড়কা অউর এক লড়কি কভি দোস্ত নেহি হো সাকতে। এসব বাজে কথা আমরা বিশ্বাস করি না। প্রেম থাকুক। সে এক্স, ওয়াই, জেড যাই হোক না কেন। এভাবেই অসাধারণ গল্প বলে যাও সৃজিত মুখোপাধ্যায়। আর সত্রাজিৎ, আমি বেশি খাটিনি। এফ বি মেমোরিজ রোজ এক্স = প্রেম-এর প্রমাণ দিয়ে যায়।'

[insta]https://ift.tt/w1QmL4f>
আরও পড়ুন - Top Entertainment News Today: বলিউড থেকে টলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই পোস্টের পরই শুরু হয়েছে জল্পনা। তাহলে এতদিন পর কি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়? নেট নাগরিকরাও কমেন্টে তেমনই প্রশ্ন তুলেছেন। যদিও সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। বরং সত্রাজিৎ স্বস্তিকার এই পোস্টের কমেন্টে লিখে জানিয়েছেন যে, এই ছবি এক দশক আগের।

from entertainment https://ift.tt/lg1502t
via IFTTT
LihatTutupKomentar