Vikram-Solanki: পুরনো প্রেম খুঁজতে কলকাতায় বিক্রম, 'শহরের উষ্ণতম দিনে' সম্পর্কে জড়াবেন সোলাঙ্কির সঙ্গে

কলকাতা: 'শহরের উষ্ণতম দিনে'-র কলকাতায় শ্যুটিংয়ের বেশ কিছু অংশ সারা। তিলোত্তমাকে যে মায়ার বাঁধছেন ছোটপর্দার এক জনপ্রিয় জুটি, সে কথা জানা গিয়েছিল আগেই। এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের চরিত্রদের সঙ্গে নিজেরাই পরিচয় করালেন বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) ও সোলাঙ্কি রায় (Solanki Roy)।

ধারাবাহিক 'ইচ্ছেনদী'-তে জনপ্রিয় হয়েছিল এই জুটি। তবে তা ছোটপর্দায়। এবার বড়পর্দায় বিক্রম সোলাঙ্কির রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। অরিত্র সেন  (Aritra Sen)-এর পরিচালনায় 'শহরের উষ্ণতম দিনে'-তে জুটি বেঁধেছেন তাঁরা।

আরও পড়ুন: Sonu Sood: সকালে শ্যুটিং, মধ্যরাত থেকেই মেক আপ শুরু করতে হত সোনু সুদকে!

এই ছবিতে সোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। সোলাঙ্কি লিখছেন, 'আত্মবিশ্বাসী অনিন্দিতা চেয়েছিল বিদেশে পড়তে যেতে, সম্ভব হয়নি তা! কলকাতার প্রতি অদম্য ভালোবাসা কোথাও আটকে রাখে তাকে। পুরনো প্রেম, বন্ধুত্ব গুলো বরাবর তার কাছে খুব দামি।'

[insta]https://www.instagram.com/p/CejMTbQB8ri/[/insta]

অন্যদিকে এই ছবিতে বিক্রমের চরিত্রের নাম ঋতবান। ২৮ বছর বয়সের একজন ফটোগ্রাফার সে। পি এইচ ডি স্কলারও। নিজের চরিত্র নিয়ে বিক্রম লিখছেন, 'বিদেশে ৫ বছর কাটিয়ে ঋতবাণ ফেলে আসা পুরনো বন্ধুত্ব, প্রেম ফিরে পেতে আর নতুনভাবে নিজের জীবনকে গুছিয়ে নিতে ফিরে আসে কলকাতায়!'

[insta]https://www.instagram.com/p/CejN9edPFnP/[/insta]

এই ছবিতে রয়েছেন অনামিকা চক্রবর্তীও। সোশ্যাল মিডিয়ায় নিজের লুক ও চরিত্র সম্পর্কে কয়েকটি কথা শেয়ার করে নিয়েছেন তিনিও। এই ছবিতে অনিন্দিতার চরিত্রের নাম ক্রিস্টিন। কর্পোরেটে কাজ করেন ২৮ বছরের ক্রিস্টিন। অনামিকা লিখছেন, 'ক্রিস্টিন একজন বিশ্বাসযোগ্য বন্ধু। নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিতে কলকাতা ছেড়ে পাড়ি দিতে চায় বিদেশে।'

[insta]https://www.instagram.com/p/CejKdX1Doqu/[/insta]

ছোটপর্দার দর্শকদের কাছে বেশ জনপ্রিয় বিক্রম-সোলাঙ্কি জুটি। স্টার জলসার ‘ইচ্ছে নদী’ (Ichche Nodee) ধারাবাহিকে দেখা গিয়েছিল দু’জনকে। ২০১৫ সালে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শেষ হয় ২০১৭ সালের ২৮ মে। এই সময়ের মধ্যে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অনুরাগ ও মেঘলা হিসেবে দারুণ জনপ্রিয়তা পান বিক্রম-সোলাঙ্কি। জনপ্রিয় এই জুটিকে নিয়েই ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিটি তৈরি করছেন অরিত্র সেন। ছোটপর্দার জুটি বড়পর্দাতেও আসছেন জুটি হিসেবেই। এ বড় একটা দেখা যায় না। তাই এই জুটির সমীকরণ নিয়ে উচ্ছসিত অনুরাগীরাও।

from entertainment https://ift.tt/0UFb7EZ
via IFTTT
LihatTutupKomentar