Encrypted: কলকাতার বুকে বোনের মৃত্যুরহস্য ভেদ করবেন পায়েল, মুক্তি পেল 'এনক্রিপ্টেড'-এর টিজার

কলকাতা: এই গল্প দুই বোনের। দিয়া ও তানিয়া। তবে নিছক সামাজিক গল্প নয়, এই ওয়েব সিরিজ মনে করিয়ে দেয় কয়েক বছর আগে উঠে আসা ব্লু হোয়েল বা মোমো-র মত আতঙ্ককে। অজানা কোনও গেমের আতঙ্কে জড়িয়ে তছনছ হয়ে যায় অনেকগুলো জীবন। এই গল্পই বলবে 'এনক্রিপ্টেট'। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন পায়েল সরকার (Paayel Sarkar) ও ঐশ্বর্য্য সেন (Aishorjyo Sen)।

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, প্রেমে ব্যর্থ হয়ে তানিয়া মাদকাসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তার প্রচুর অর্থব্যয় হয়। খুব অল্প সময়ের মধ্যেই তানিয়া আর্থিক অনটনের শিকার হয় এবং খুব সহজে টাকা আয়ের উপায় খুঁজতে থাকে। ঠিক এই সময়ে একটি আইটি  কোম্পানির 'ডার্ক ডেয়ার' নামের একটি অ্যাপ্লিকেশন তানিয়ার হাতে এসে পরে। এই অ্যাপ ব্যবহারকারিকে কিছু সাহসী কাজ করার নির্দেশ দেয়, যা করতে পারলে ব্যবহারকারী একটি নির্দিষ্ট অর্থ লাভ পাবে। তানিয়া নিজের মাদকের খরচ তুলতে এই অ্যাপের প্রতি আকৃষ্ট হয় এবং কিছু সাহসী কাজ করে ফেলে। এর মধ্যে একটি ছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে 'খুন' করা।

আরও পড়ুন: Rahul Rooqma: 'রাহুল-রুকমা প্রেম করছে, ওদের তাডা়তাড়ি বিয়ে দিন' অভিনেত্রীর মা-কে বলেছিলেন প্রতিবেশী!

সদ্য মুক্তি পেয়েছে এই সিরিজের টিজার। সেখানে আঁচ পাওয়া গিয়েছে গল্পের। কলকাতার প্রেক্ষাপটের এই গল্প মনে করাবে ব্লু হোয়েল বা মোমো-র মত আতঙ্ককে।

এদিকে বোনের রহস্য মৃত্যুর কারণ খুঁজতে শহরে উপস্থিত হয়, তানিয়ার দিদি দিয়া। ঘটনাচক্রে দিয়ার সাথে আলাপ হয় তদন্তকারী অফিসার এসিপি হেমা সিং ও  রিপোর্টার সোহাগের সাথে। দিয়া তাদের কাছ থেকে জানতে পারে এই ডার্ক ডেয়ার অ্যাপটি কিভাবে তাঁর বোনের মতো লক্ষ লক্ষ্য যুবক যুবতী কে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বিভিন্ন তথ্য থেকে দিয়া নিশ্চিত হয় যে তাঁর বোন একটি ঘৃণ্য চক্রান্তের শিকার। সে তাঁর বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে। এবার সে নিজেই প্ল্যান করে এই চক্রান্তের পর্দা ফাঁস করতে ময়দানে নামে। দিয়া কি পারবে এই কুখ্যাত অ্যাপ্লিকেশনটির  এনক্রিপটেড কোড এর মাস্টারমাইন্ড কে খুঁজে বের করতে? এটা কি পরিকল্পিত চক্রান্ত, নাকি কোনও ধারাবাহিক অপরাধীর কাজ? উত্তর মিলবে ওয়েব সিরিজের গল্পের ভাঁজে ভাঁজে। ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'এনক্রিপ্টেট'।

[yt]https://www.youtube.com/watch?v=JGEXPWyktw8[/yt]

from entertainment https://ift.tt/EvLH73B
via IFTTT
LihatTutupKomentar