কলকাতা: তারকাখচিত মঞ্চ। হাজির বাঙালির কিংবদন্তি। শুধু কী তাই? বড়পর্দা থেকে শুরু করে ছোটপর্দা, কার্যত ঝলমল করে উঠল মঞ্চ। 'দাদাগিরি-গ্র্যান্ড ফিনালে'-র (Dadagiri) মঞ্চে হাজির রইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), সৌমিলী চট্টোপাধ্যায় (Soumili Chatterjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), রূপম ইসলাম (Rupam Ishlam), সৌমিতৃষা (Soumitrisha), নীল (Neel).. সবাই। আর হ্যাঁ রইলেন মঞ্চের মধ্যমণি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।

আগামী ৫ জুন সন্ধে ৪টার সময় সম্প্রচারিত হবে এই শো-টি। গোটা শো-তে সমস্ত তারকাদের সঙ্গেই কথা বলতে, মজা করতে এমনকি নাচের তালে পা মেলাতেও দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাবলীল সঞ্চালনা। আর তাই একের পর এক সিজন কার্যত 'হিট'। 'দাদাগিরি' শেষ হয়ে যাবে বলে দর্শকদের মনখারাপ। তবে সেই জায়গা নিচ্ছে 'সারেগামাপা'-র নতুন সিজন।

আরও পড়ুন: K K Rupankar Controversy: 'কে কে-র প্রতি বিদ্বেষ নেই, গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক’ সাংবাদিক সম্মেলন করে বললেন রূপঙ্কর

কিছুদিন আদেই সৌরভ ট্যুইট করে জানান যে, ক্রিকেট মাঠে দীর্ঘ ৩০ বছরের সফরের পর অন্যরকম কিছু করার কথা ভাবছেন। মানুষের জন্য কিছু করার কথা ভাবছেন। তিনি সকলের সমর্থনও প্রার্থনা করেন। সৌরভের সেই ট্যুইটের পর থেকে জল্পনা ছড়িয়ে পড়ে যে, তিনি কি তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট পদ ছাড়ছেন? মানুষের জন্য কিছু করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সৌরভ। জল্পনা শুরু হয় যে, তাহলে কি সক্রিয় রাজনীতিতে নামছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক?

সৌরভ নিজেই অবশ্য সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। এবিপি লাইভকে তিনি জানিয়েছইলেন, তিনি শীঘ্রই টিউটোরিয়াল অ্যাপ আনতে চলেছেন। তবে এর বেশি কিছু খোলসা করে বলতে চাননি তিনি। জানিয়েছেন আগামী পরিকল্পনা জানাবেন শীঘ্রই।

from entertainment https://ift.tt/Jk6ysbx
via IFTTT
from entertainment https://ift.tt/Jk6ysbx
via IFTTT